সুনানে নাসায়ী ৫৬৬৪
সুনানে নাসায়ী ৫৬৬৪

হাদীসঃ
রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেছেন, "আমার উম্মতের কেউ শরাব পান করলে আল্লাহ তা‘আলা তার চল্লিশ দিনের নামায কবূল করবেন না।" সুনানে নাসায়ী ৫৬৬৪
প্রেক্ষাপটঃ
মদ্যপায়ীর সালাতের অবস্থা নির্দেশক হাদীস।
উরওয়া ইবনে রুওয়ায়ম (রহঃ) থেকে বর্ণিতঃএকদা ইবনে দায়লামী (রহঃ) আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাঃ) এর খোঁজে সওয়ার হলেন। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইব্ন আমর (রাঃ) এর নিকট উপস্থিত হলাম। জিজ্ঞাসা করলাম, হে আবদুল্লাহ ইবনে আমর! আপনি কি রাসূলুল্লাহ (সাঃ) কে মদ সম্বন্ধে কিছু বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন যে, "আমার উম্মতের কেউ শরাব পান করলে আল্লাহ তা‘আলা তার চল্লিশ দিনের নামায কবূল করবেন না।"
Follow us:
Facebook : https://www.facebook.com/shahinurrahman8400
কোন মন্তব্য নেই
Thank you very much.