সুনানে আবু দাউদ ১০৪৭
| সুনান আবু দাউদ ১০৪৭ |
![]() |
হাদীসঃ
হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিত, "তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ দিনসমূহের মধ্যে জুমুআর দিনই সর্বোৎকৃষ্ট। এই দিনই আদম (আঃ)-কে সৃষ্টি করা হয় এবং এই দিন তিনি ইন্তিকাল করেন। ঐ দিনে শিংগায় ফুঁ দেয়া হবে এবং ঐ দিন বিকট শব্দ হবে যাতে সমস্ত সৃষ্টিকুল বেহুশ্ হয়ে পরবে। অতএব তোমরা ঐ দিন আমার উপর অধিক দুরূদ পাঠ করবে, কেননা তোমাদের দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে। সাহাবীগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার দেহ তো গলে যাবে। এমতাবস্থায় আমাদের দুরূদ কিরূপে আপনার সম্মুখে পেশ করা হবে? তিনি বলেনঃ আল্লাহ তাআ'লা আম্বিয়ায় কিরামের দেহ মাটির জন্য (বিনষ্ট করা হতে) হারাম করে দিয়েছেন।"
করনীয়ঃ
জুমআর দিনকে সপ্তাহের সেরা দিন হিসাবে উল্লেখ করা হয়েছে। তাই আমাদের উচিৎ এই দিনে বেশি বেশি দরুদ পাঠ করা। এই দিনে মুসলমানদের অধিক পরিমাণে দরুদ (সাঃ)-এর ওপর দরুদ ও সালাম পাঠ করতে উৎসাহিত করা হয়েছে।
Follow us:
Facebook : https://www.facebook.com/shahinurrahman8400

কোন মন্তব্য নেই
Thank you very much.