Header Ads

Header ADS

দৈনিক কিছু আমলের পরিকল্পনা

দৈনিক কিছু আমলের পরিকল্পনা

Image


শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় যে কোন কাজ করার সময় কিছু পরিকল্পনা করা দরকার। পরিকল্পনা ছাড়া কাজে কোন সফলতা আসে না। অর্থাৎ প্রথমে নিয়ত করতে হবে তারপর পরিকল্পনা প্রনয়ন করতে হবে। তবেই কাজে সফলতা আসবে। এমনি কিছু কাজ করার জন্য যা আপনাকে করতে হবে তা আলোচনা করা হল।

 

 শারীরিকঃ        সুস্থতার জন্যে প্রতিদিন কিছু সময় হাঁটুন, ব্যায়াম/শারীরিক পরিশ্রম করুন।

 ধর্মীয়ঃ             নিয়মিত সময় মতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন।

 ধর্মীয়ঃ            পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন।

 ধর্মীয়ঃ            প্রতিদিন কম পক্ষে ১ঘন্টা থেকে ২ঘন্টা কুরআন হাদিস ইসলামি সাহিত্য বুঝে পড়ুন।

 সামাজিকঃ    প্রতিদিন কোন না কোন একজন রোগীর অথবা পরিচিত কোন মানুষের খোঁজ খবর নিন, পরিচর্যা করুন।

 ধর্মীয়ঃ            নিয়মিত প্রতিদিন নফল সালাত পড়ার অভ্যাস গড়ে তুলুন।

 আ্থিকঃ          আয়ের কিছু অংশ সাধ্যানুযায়ী প্রতি দিন দান করুন।

 অর্থ:               প্রতিদিন যে কোন মানুষকে কমপক্ষে একটি হলেও সুপরামর্শ দিন।

 সামাজিকঃ      বিভিন্ন ভাবে কোনো বিপদ গ্রস্থ ব্যক্তির খোঁজ খবর নিতে হবে।

১০ ধর্মীয়ঃ           ধারাবাহিক ভাবে যে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিন এবং কিছু নসিহা করুন।

১১ সামাজিকঃ    সামাজিকঃ ভাবে জনগনের চলাচলের পথ পরিষ্কার পরিচ্ছন্ন করুন।

১২ ধর্মীয়ঃ          সব সময় কিছু মানুষকে ধর্মীয় দীনের দাওয়াত দিন।

১৩ রাজৈতিকঃ ব্যক্তি, পরিবার, সমাজ রাষ্ট্র সংস্কারে কিছু সময় ব্যয় করুন।

১৪ ধর্মীয়ঃ           মৃত বেক্তির জানাজা দাফন কাফনে অংশ গ্রহণ করুন।

১৫ সামাজিকঃ বাদি বিবাদির মাঝে ঝগড়া মিটিয়ে দেবার চেষ্টা করুন।

১৬ সামাজিকঃ গ্রামের দুঃখী অভাবি মানুষের খোঁজ খবর নিন।

১৭ পারিবারিকঃ আপনাদের সন্তানদের দীন শিক্ষায়, তাদের সু-স্বাস্থ্য গঠন পরিবারের পরিচর্যায় সময় ব্যয় করুন।

১৮ অর্থ:              হালাল উপার্জন এর জন্যে সময় ব্যয় করে হালাল কাজ নির্বাচন করুন।

১৯ সামাজিকঃ  প্রতিবেশি এর সাথে সাথে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিন।

২০ সামাজিকঃ   প্রতিবেশীদের সঠিক ন্যায় কাজের ডাকে সাড়া দিতে হবে।

২১ পারিবারিকঃ     স্ত্রীর/স্বামীর অধিকারের প্রতি যত্নবান থাকুন।

২২ মানসিকঃ        নিজের জ্ঞান দক্ষতা উন্নয়নে সময় ব্যয় করুন।

২৩ মানসিকঃ       সমাজের অসচেতনদের সচেতন করার  বাবস্থা গ্রহণ করুন।


Follow us:

YouTube :  https://www.youtube.com/@AlorPotherSondhane24 

কোন মন্তব্য নেই

Thank you very much.

i-bob থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.